ব্রিটিশ মন্ত্রি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সংস্কারের প্রতি স্থায়ী প্রতিশ্রতি’র তাগিদ দেন
বাংলাদেশে দুই দিনের সফর শেষে যুক্তরাজ্যের কমিউনিটি ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী রাইট অনারেবল হ্যাজেল ব্লেয়ার্স , এমপি বাংলাদেশের সকল পক্ষকে
জরিপে দেখা যায় ব্রিটিশ-বাংলাদেশীরা উত্তম রূপে একীভূত হচ্ছে
যুক্তরাজ্যের কমিউনিটি এবং স্থানীয় সরকার বিভাগের একটি গুরুত্বপূর্ণ জরিপে দেখা যায় বাংলাদেশী বংশোদ্ভুত এবং অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠী সদস্যরা তাদের ব্রিটিশ পরিচয়ের সাথে এবং........
বাংলাদেশে যুক্তরাজ্য
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের দায়িত্ব হল বাংলাদেশে যুক্তরাজ্যের স্বার্থ রক্ষা করা। হাইকমিশন বিভিন্ন প্রকার কাজ করে থাকে যার মধ্যে রয়েছে ভিসা প্রদান, অসহায় ব্রিটিশ নাগরিকদের সহায়তা, ব্রিটিশ কোম্পানীগুলোকে সহায়তা, প্রকল্প পরিচালনা এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সম্পন্ন বিভিন্ন বিষয়ে কাজ করা যার মধ্যে রয়েছে অভিবাসন, নিরাপত্তা, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, সুশাসন ও গণতন্ত্র।
ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্টও বাংলাদেশে যুক্তরাজ্যকে প্রতিনিধিত্ব করে। সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতা হিসেবে যুক্তরাজ্য দারিদ্র দুরীকরণ এবং সমৃদ্ধি ও স্থিতিশীলতা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশীদের জন্য শিক্ষার সুযোগ আর যুক্তরাজ্য হতে সৃজনশীল ধ্যান ধারণার সংযোগ ঘটায়। এছাড়াও বিভিন্ন প্রকার পরীক্ষা ব্যবস্থা ও ইংরেজি প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে ব্রিটিশ কাউন্সিলে।
আমাদের নতুন ওয়েবসাইটে স্বাগতম- আমাদের হাইকমিশনার ষ্টিফেন ইভান্স এর বাণী
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের নতুন ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আমি দৃঢ়ভাবে আশা করি এটি আপনাদের আকর্ষণীয় ও তথ্যবহুল মনে হবে।