যুক্তরাজ্যের জন্য ভিসা
যুক্তরাজ্যের বর্ডার এজেন্সী এবং বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশন বাণিজ্যিকভাবে পরিচালিত যুক্তরাজ্য ভিসা আবেদন কেন্দ্র (ভিএফএস দ্বারা পরিচালিত) এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে। ভিএফএস ওয়েব সাইটে আপনার ভিসা প্রয়োজন কিনা এবং কিভাবে আবেদন করতে হবে তা জানতে পারবেন। ভিএফএস ই-মেইল ও টেলিফোন অনুসন্ধানেরও জবাব দিয়ে থাকে,ফোন নম্বর +৮৮ ০২ ৭১৬১৭৩৬/৭১৬২২৪৭। প্রদত্ত সকল তথ্য যুক্তরাজ্য বর্ডার এজেন্সী কর্তৃক সরবরাহকৃত এবং অনুমোদিত। না, বাংলাদেশে ওয়েবসাইট ও ই-মেইলে সকল তথ্য বিনামুল্য প্রদান করা হয়। ভিএফএস বা এর কর্মীরা আপনার কি ধরণের ভিসা প্রয়োজন বা কিভাবে আপনি আবেদন ফরম পুরণ করবেন সে ব্যাপারে পরামর্শ দিতে পারবে না। যদি আপনার আবেদনপত্র বা যুক্তরাজ্যের ইমিগ্রেশন আইন বা চাহিদা সম্পর্কে পরামর্শ প্রয়োজন হয় তবে পেশাদার ইমিগ্রেশন বিশেষজ্ঞের পরামর্শ নিন। যুক্তরাজ্যে এসব ইমিগ্রেশন বিশেষজ্ঞরা ইমিগ্রেশন সার্ভিস কমিশনারের অফিস কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকেন। এছাড়া আইনগতভাবে উপযুক্ত পেশাজীবিরা সংশ্লিষ্ট পেশাদারী প্রতিষ্ঠান কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকেন। তাদের ওয়েব সাইটগুলো হচ্ছেঃ ঢাকা, সিলেট ও চট্টগ্রামে ভিএফএস ভিসা আবেদন প্রক্রিয়া করে থাকে যেখানে আপনি আবেদন জমা ও বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ দিতে পারেন। যুক্তরাজ্য বর্ডার এজেন্সীর কর্মীরা আপনার আবেদন প্রক্রিয়া করে ভিসা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। আপনার ভিসা আবেদন বিষয়ে ভিএফএস বা এর কোন কর্র্মী কোন ভুমিকা রাখতে পারেন না। তারা একে কোনভাবেই প্রভাবিত করতে পারেন না। যদি বাংলাদেশে নিয়োজিত ভিএফএস এর কোন কর্মী আপনাকে বলে থাকেন যে তিনি আপনার ভিসা প্রাপ্তির বিষয় প্রভাবিত করতে পারেন তবে অবিলম্বে তা ব্রিটিশ হাই কমিশনকে জানান। যুক্তরাজ্য বর্ডার এজেন্সী সকল গ্রাহককে ন্যায় ও পেশারদারী সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। আমরা ফিডব্যাক উৎসাহিত করি কেননা এর মাধ্যমে কোন ক্ষেত্রে উন্নতি প্রয়োজন তা আমরা জানতে পারি। যদি আপনার কোন মন্তব্য থাকে বা গৃহীত সেবার মান নিয়ে আপনি সন্তষ্ট না হন তবে অনুগ্রহ করে আমাদের জানান। আমরা সব অভিযোগ তদন্ত করি এবং ২০ কর্মদিবসের মধ্যে আপনাকে উত্তর দিব। কিভাবে যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করবেন কোথায় আমি তথ্য পেতে পারি
পরামর্শের জন্য কি অর্থ দিতে হবে ?
কোথায় আমি পরামর্শ পেতে পারি?
কিভাবে আমি আবেদন দাখিল করবো ?
আমি ভিসা পাবো কিনা সেই সিদ্ধান্ত কে নেবে ?
সেবার মান-অভিযোগ এবং অভিনন্দন
দ্রুত নির্দেশিকা